এক নম্বর মুকুটের দৌড়ে শ্রাবন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টালিউডে শ্রাবন্তীর শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে। ছবির নাম মায়ার বাঁধন। এরপর নায়ক জিতের বিপরীতে অভিনয় করলেন চ্যাম্পিয়ন (২০০৩) ছবিতে। হুট্ করে বিয়ে। পুরো পাঁচ বছর একেবারেই ছিলেন অদৃশ্য। ফিরে এলেন ভালোবাসা ভালোবাসা (২০০৮) ছবি দিয়ে, হিরন চ্যাটার্জির সঙ্গে। তারপর দুজনে (দেব, ২০০৯), ওয়ান্টেড (জিৎ , ২০১০), অমানুষ (সোহম, ২০১০), জোশ (জিৎ , ২০১০), সেদিন দেখা হয়েছিল (দেব, ২০১০), শর্টকাট প্রেম (রুদ্রনীল, ২০১০), ফাইটার (জিৎ ও ফেরদৌস, ২০১১), ইডিয়ট (আদিত্য পাঞ্চালি, ২০১১), রোমিও (সোহম, ২০১১)। এবার শ্রাবন্তী লড়ছেন টালিউডের এক নম্বর মুকুটের জন্য। ত্রিমুখী এই প্রতিযোগিতায় তাঁর সঙ্গে আছেন কোয়েল মল্লিক ও স্বস্তিকা। বাকিদের অনেক আগেই পেছনে ফেলে দিয়ে এসেছেন শ্রাবন্তী। শ্রাবন্তীকে নিয়ে জিতের ভাষ্য, ওই সময় ওর হঠাৎ চলে যাওয়াটা ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়েছিল। ও কিন্তু ফিরে এসেছে দুর্দান্তভাবে। আর তাতে লাভ হয়েছে ইন্ডাস্ট্রির।ছবিতে নিজের চরিত্রগুলো নিয়ে খুব বেশি নীরিক্ষা করেননি শ্রাবন্তী। প্রায় সব ছবিতেই তাঁর চরিত্র হলো সরল আর সাধারণ মেয়ের। অনেকের মতে, তাতে ভবিষ্যতে দর্শকের মনে একঘেয়েমি তৈরি করতে পারে। সে যা-ই হোক, আগামী বছরের গোড়াতেই জানা যাবে, এক নম্বর মুকুট দখলের দৌড়ে কতটা সফল হয়েছেন শ্রাবন্তী।