এক নাটকে আটটি চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নাটকে আট ধরনের চরিত্রে অভিনয় করলেন সজল। নাটকের নাম বিষ অথবা ১০০ ফোঁটা জল। এটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। জানা গেছে, এ নাটকে সজল ৬০ বছরের বৃদ্ধ, মাস্তান, ১৬ বছরের কিশোর, রিকশাওয়ালা, লিফটম্যান, অফিসের বস, ভিক্ষুক এবং নিজের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকে নওশীন তাঁর অফিসের বস সজলকে হত্যা করে। এরপর সে যেখানে যায়, সেখানেই সজলকে দেখতে পায়। একসময় নওশীন মানসিক রোগী হয়ে যায়। সজল বলেন, ‘কোনো নাটকে এবারই প্রথম এতগুলো চরিত্রে অভিনয় করেছি। ভিক্ষুক চরিত্রটি করতে গিয়ে রাস্তায় শুয়ে পড়েছি। ১৬ বছরের কিশোর চরিত্র করার সময় নওশীনকে আন্টি বলে ডেকেছি, মাস্তানের চরিত্রে অভিনয় করেছি। প্রতিটি চরিত্রের জন্যই মেকআপ ও গেটআপ পাল্টাতে হয়েছে।’