এক নাটকে এক ডজন নায়িকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ধারাবাহিক নাটকে ১২ জন নায়িকা অভিনয় করছেন। নাটকের নাম টার্মিনাল। এর পরিচালক সকাল আহমেদ জানান, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে মেয়েদের হোস্টেলকে ঘিরে। পড়াশোনা এবং চাকরির জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েরা ঢাকায় আসে। থাকার জন্য বেছে নেয় হোস্টেল। এই হোস্টেলেই ঘটে নানা ঘটনা। কোনোটা মজার, আবার কোনোটা কষ্টের।এখানে অভিনয় করছেন তানিয়া আহমেদ, বিন্দু, রোমানা, জেনি, নাফিজা, তাহসিন, ইষানা, মাসিয়াৎ, ইমি, সুজানা, ইলোরা গহর ও হোমায়রা হিমু।এরই মধ্যে নাটকটির প্রথম দিকের অনেকগুলো পর্বের কাজ শেষ হয়েছে। ২২ মে থেকে ধারাবাহিকটি সপ্তাহে চার দিন দেখানো হবে এনটিভিতে। নাটকটি লিখেছেন শফিকুর রহমান।