এক নাটকে তিন চরিত্রে বাবু
কখনো জুয়াড়ি, কখনো হিজড়া আবার কখনো সন্ত্রাসী গ্রুপের দলনেতা। একই নাটকে এ রকম তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে। একটি নাটকে একসঙ্গে তিনটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম বলে জানালেন বাবু নিজেই। নাটকের নাম ‘লীলা’। লিখেছেন সজল আহমেদ। পরিচালনা করছেন সোহেব আলম ও এম রাসেল।নাটকের গল্প গড়ে উঠেছে একটি পথনাট্যগোষ্ঠীর দলনেতা শিবলী হত্যাকে কেন্দ্র করে। শিবলীকে হত্যার কারণ পৌরসভার কুচক্রী চেয়ারম্যানের চরিত্রকে মঞ্চনাটকের মাধ্যমে গ্রামবাসীর সামনে তুলে ধরাকে কেন্দ্র করে। তাঁকে হত্যার সময় ঘটনাটা নিজ চোখে দেখে ফেলে একই গ্রামের কুসুম নামের একটি মেয়ে। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। এভাবেই এগোতে থাকে ‘লীলা’ নাটকের গল্প।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফজলুর রহমান বাবু জানান, গল্পের প্রয়োজনে নাটকে তিনটি চরিত্রে উপস্থিত হতে হচ্ছে। একজন অভিনেতা হিসেবে এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার। যখন যে চরিত্রটি নিয়ে কাজ করছি, তখন সেটাই মনোযোগ দিয়ে করি। আশা করছি, ‘লীলা’ নাটকে ভিন্নধর্মী একটা গেটআপে দর্শকেরা আমাকে দেখতে পাবেন।সম্প্রতি গাজীপুর, পূবাইল ও উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির বেশ কয়েকটি পর্বের ধারণকাজ শেষ করা হয়েছে। ফজলুর রহমান বাবু ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন সুইটি, শামস সুমন, জয়রাজ, মিতা নুর, লাক্স তারকা আলভী, আবুল হায়াত, লুত্ফুর রহমান জর্জ, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।