এক নাটকে দুই বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা পূর্ণিমা এখন টিভি নাটকেই বেশি ব্যস্ত। আর তাঁর বড় বোন দিলরুবা অনেক আগেই টিভি নাটককে গুডবাই জানিয়েছিলেন। বেশ কয়েক বছর পর আবারও টিভি নাটকে অভিনয়ে ফিরলেন দিলরুবা। নাটকের নাম ‘ইডিয়টস’। এই নাটকের মধ্য দিয়ে এবারই প্রথম কোনো টিভি নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও তাঁর বড় বোন দিলরুবা। তবে একই ফ্রেমে নয়। মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় ‘ইডিয়টস’ ধারাবাহিকে তাঁরা দুই বোন একসঙ্গে অভিনয় করেছেন।পূর্ণিমা বলেন, ‘নব্বইয়ের দশকে দিলরুবা আপু দু-একটি নাটকে অভিনয় করেছিলেন। এবারই প্রথম আমরা দুই বোন এক নাটকে অভিনয় করলাম। তবে একই ফ্রেমে নয়। সামনে হয়তো হতে পারে। সেটা পরিচালক ভালো বলতে পারবেন।’নাটকটি সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘মজার নাটক। নাটকে আমার কোনো সংলাপ নেই। ইশারায় সবকিছু বোঝাতে হয়। শুটিংয়ে যতক্ষণ থাকি, পুরো সময়টাতে শুধু হাসি।’দিলরুবা বলেন, ‘আমি কিন্তু ফ্যাশন ডিজাইনার। এ কাজটি করতে গিয়ে আর সেভাবে সময় পাওয়া যায় না। ‘ইডিয়টস’ নাটকে অভিনয়ের প্রস্তাবটি একেবারে হুট করে পেয়েছি। শুটিং ইউনিটটা এত বেশি আন্তরিক যে, মনেই হয়নি নাটকের শুটিং করছি। পুরোপুরি আড্ডার আমেজে কাজটি করেছি।’পূর্ণিমার ব্যাপারে দিলরুবা বলেন, ‘আমি পূর্ণিমার অভিনয়ের বড় একজন ভক্ত। একই নাটকে অভিনয় করে ভালোই লেগেছে।’পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘পূর্ণিমা আপুর বোন হিসেবে নয়, নাটকের গল্পের প্রয়োজনে দিলরুবা আপুকে নেওয়া হয়েছে। ‘ইডিয়টস’ নাটকে তাঁকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দেখানো হয়েছে।’