এক নাটকে দুই লাক্স তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই নাটকে অভিনয় করলেন দুই লাক্স তারকা। তাঁরা হলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার গতবারের বিজয়ী রাখি এবং এবারের দ্বিতীয় রানার আপ সামিহা। নাটকের নাম ‘চেনা মুখ অচেনা মুখ’। ফারজানা ইয়াসমিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ভালোবাসা দিবসের জন্য নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন অপূর্ব, মিনহাজ কিবরিয়া ও শর্মিলী আহমেদ। নাটকে অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, ‘আমি “চেনা মুখ অচেনা মুখ”-এ কাজ করেছি ভালোবাসা দিবসে দর্শকদের কাছ থেকে দূরে থাকতে চাই না বলে। শোবিজে কাজ করলে ভালো কাজের লোভ সংবরণ করা কঠিন। আগামী ১০ জানুয়ারি থেকে আমার এ লেভেল পরীক্ষা, তাই এখন থেকেই কঠোর হতে চাই; আর কোনো নাটকে কাজ করব না।’ সামিহার সঙ্গে কাজের অভিজ্ঞতা ‘চমত্কার’ আখ্যায়িত করে রাখি বলেন, ‘কাজে মনোযোগী হলে, আশা করছি, সামিহা অনেক দূর যাবে।’ সামিহা জানান, রাখি শোবিজে এসেছেন তাঁর দুই বছর আগে। এ অল্প সময়ে রাখি বেশ গুছিয়ে কাজ করেছেন, জনপ্রিয়তাও পেয়েছেন। রাখির কাছ থেকে তিনি অনেক কিছুই শিখেছেন বলে জানান সামিহা। ‘চেনা মুখ অচেনা মুখ’ নাটকে ‘ভূমি’ চরিত্রে রাখি এবং ‘মেঘ’ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।