এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হানিফ সংকেত-এর ঈদের নাটকে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন তারিন-চঞ্চল চৌধুরী। ফারহানা মিলি-হিল্লোল প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন এনটিভির ঈদের টেলিছবি সুমন আনোয়ার পরিচালিত বিনি সুতায়। প্রথমবারের মতো নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান-হুমায়ুন ফরীদি। মাহফুজ আহমেদের পরিচালনায় ঈদের নাটক বন্ধু তুমি শত্রু তুমিতে অভিনয় করছেন এ দুই কিংবদন্তি অভিনেতা। নাটকের গল্পটিও এ টি এম শামসুজ্জামানের।  আমার আছে জল ও আমার প্রাণের প্রিয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন মীম। দেবাশীষ বিশ্বাসের নতুন ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করার ব্যাপারে কথা চলছে—জানালেন মীম। প্রথমবারের মতো চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শ্রাবন্তী ও বাঁধন একসঙ্গে অভিনয় করছেন মেহেদী আশরাফের লেখা, মিলন ভট্টাচার্য পরিচালিত ধারাবাহিক নাটক র‌্যাট রেস-এ। অপি করিম, অপূর্ব, প্রভা ও ইরেশ যাকের প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন চয়নিকা চৌধুরীর ঈদের নাটক অপেক্ষায়।