এক পলকে একটু দেখা
কণ্ঠশিল্পী কৃষ্ণকলি এবার নাটক নির্মাণ করতে যাচ্ছেন। যে কোনো একটি সম্পর্ক নামের এই নাটকের গল্প, চিত্রনাট্যও লিখেছেন কৃষ্ণকলি। সম্ভাব্য অভিনয়শিল্পী আলী যাকের, বন্যা মির্জা। আকরাম খানের অদৃশ্য রমণী নাটকে অভিনয় করছেন জয়া আহসান। এ নাটকেই আরও অভিনয় করছেন সারিকা। ঘুম, ঠুয়া, স্যরি নাটকের নির্মাতা ইশতিয়াক আহমেদ রুমেল নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র জান বাঁচানো ফরজ। পরিচালক জানান, ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন ইমন। তারিন প্রযোজিত টেলিছবিতে অভিনয় করছেন না তারিন। গোলাম সোহরাব দোদুল পরিচালিত নাটকে আসাদুজ্জামান নূর, হুমায়ুন ফরীদি, আলী যাকের, ইরেশ যাকেরের সঙ্গে অভিনয় করবেন তিশা। বলিউডের কাইটস হিট হয়নি তো কী হয়েছে, বাংলাদেশের ছোটপর্দার জন্য কাইটস নির্মাণ করেছেন নায়ক ফেরদৌস। ফারহানা মিলি, ইন্তেখাব দিনার অভিনীত কাইটস রচনা করেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। চিত্রনায়িকা নিপুণ প্রথমবারের মতো অভিনয় করছেন মাহফুজ আহমেদের বিপরীতে। ইমদাদুল হক মিলনের লেখা ও মাহবুবা ইসলাম সুমী পরিচালিত টেলিছবি ফিরে যাবার বেলায়। বাস্তবে মীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন। আবসিক বিশ্ববিদ্যালয় হলেও কখনোই হোস্টেলে থাকার অভিজ্ঞতা নেই তাঁর। কিন্তু এবার তাঁকে হোস্টেলে থাকতে হচ্ছে। তবে বাস্তবে নয়। এবার ঈদের একটি নাটকে তাঁকে হোস্টেল গার্ল চরিত্রে দেখা যাবে। ইশতিয়াক রোমেলের রচনা ও পরিচালনায় নাটকটির নাম মন এ পুরিপাড়া।