এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সুবর্ণা মুস্তফার লেখা পরিচালনায় শূন্য নাটকটি প্রচারিত হবে দেশ টিভিতে। বদরুল আনাম সৌদের হাট্টিমাটিম নাটকে দীর্ঘদিন পর আসাদুজ্জামান নূরের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুবর্ণাকে। মালয়েশিয়ায় কনসার্টে গান করার জন্য এবারই প্রথম দেশের বাইরে ঈদ করবেন আইয়ুব বাচ্চু।হাসান মাসুদ প্রথমবারের মতো একটি নাটকের সব কটি দৃশ্যে অভিনয় করলেন। নাটকে হাসান মাসুদ, সুমাইয়া শিমু, লিটু আনাম আলোকচিত্রীর অভিনয় করেছেন। শাফায়েত মনসুরের লেখা, পরিচালনায় ক্লিক ক্লিক নাটকটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে। দিলারা জামান, ফজলুর রহমান বাবু ও ফারহানা মিলি একসঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন মনপুরা ছবিতে। এবার এনটিভির ঈদের টেলিছবি বিনেসুতায় তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। সুমন আনোয়ারের পরিচালনায় এ টেলিছবিতেই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন মিলি-হিল্লোল। সোহেল রানা, মৌসুমী, মান্না, রুবেলের পর এবার শাকিব খানের নাম নিয়ে নির্মিত ছবি নাম্বার ওয়ান শাকিব খান মুক্তি পাচ্ছে ঈদে। আফজাল হোসেন নির্মাণ করেছেন টেলিছবি আমার কথাটি ফুরালো। এতে অভিনয় করেছেন সজল, দিহান ও অর্ষা। স্থপতি তৌকীর আহমেদ, সফল চাকরিজীবী নোবেল ও দন্তচিকিত্সক বাঁধনের অন্যজীবন তুলে ধরা হবে এনটিভির অন্তরালে অনুষ্ঠানে। নার্গিস আক্তারের ছবিতে প্রথমবার ফেরদৌস। শিশুশিল্পী প্রিয়াঙ্কা প্রথমবারের মতো চিত্রনায়িকা। শাকিল খান দীর্ঘদিন পর চলচ্চিত্রে। এতসব চমক নিয়ে অবুঝ বউ মুক্তি পাচ্ছে এবারের ঈদে; চ্যানেল আই ও স্টার সিনেপ্লেক্সে। মামুনুর রশীদ ঈদের জন্য দুটি টেলিছবি ঝগড়ালি, জবা কাহিনি এবং একটি এক পর্বের নাটক ঠেটারো নির্মাণ করেছেন। সব কটিতেই অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, চঞ্চল চৌধুরী ও পরিচালক নিজে। এক পর্বের নাটকের পাশাপাশি এবারের ঈদের চমক পাঁচটি ধারাবাহিক নাটক। একুশে টিভিতে কায়সার আহমেদের আমাদের মেহেরজান, বাংলাভিশনে চয়নিকা চৌধুরীর পাখির ডানায় ভর, দেশ টিভিতে রেদোয়ান রনির হিমু, মিসির আলী, বড় চাচা ও বাকের ভাই, আরটিভিতে সালাউদ্দিন লাভলুর প্ল্যান পি, বৈশাখী টিভিতে সকাল আহমেদের প্রেমের নাম বেদনা। তারিন-মাহফুজ আহমেদ জুটিকে দীর্ঘদিন পর আবারও দেখা যাবে ফেরদৌস হাসান ও আরিফ খানের নাটকে। তারিন শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় শায়লা এবং তৌকীর আহমেদের পরিচালনায় ও বিপাশা হায়াতের লেখা প্রকৃতস্থ নাটকে অভিনয় করেছেন। শাহরুখ শহীদের লেখা নাটক সায়াহ্নে প্রচারিত হবে এবারের ঈদে। তিন্নি ও অপূর্ব অভিনীত এ নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরী।  শ্রাবন্তীকে নিয়ে নাটক ডালিম কুমার নির্মাণ করেছেন নূরুল আলম আতিক। এ নাটকেই প্রথমবার দেখা যাবে মাতিয়া বানু শুকু ও নূরুল আলম আতিকের এক বছরের কন্যা শান্তিকে। প্রথমবারের মতো সহকারী পরিচালকের কাজ করছেন ইরেশ যাকের। মা সারা যাকেরের নতুন নাটকে মায়ের সহকারী হিসেবে কাজ করছেন ইরেশ। ইরেশের প্রথম টিভি নাটকের মতো এ নাটকেরও নাট্যকার মুহম্মদ জাফর ইকবাল। চিত্রনায়িকা মৌসুমী প্রথমবারের মতো ঈদের চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান তারায় তারায় উপস্থাপনা করেছেন। এটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে। হানিফ সংকেতের ঈদের ইত্যাদির একটি মিউজিক্যাল ড্রামা পর্বে এবার অভিনয় করেছেন নয়জন সংগীত তারকা—ফকির আলমগীর, শাকিলা জাফর, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, সেলিম চৌধুরী, আগুন, বিপ্লব, হাসান ও কুদ্দুস বয়াতী। নওশীনের মেয়ে নোভা। জোবেরা রহমান লিনুর নিভৃতে নির্জনে নাটকে দেখা যাবে এ দুজনকে। চিত্রনায়িকা মৌসুমী প্রথমবারের মতো ঈদের চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এটি প্রচারিত হবে বৈশাখী টিভিতে। গ্রন্থপ্রেমী পলান সরকারকে নিয়ে নির্মিত নাটক অবদান প্রচারিত হবে এবারের ঈদে। পলান সরকারের ভূমিকায় অভিনয় করেছেন আবুল হায়াত, পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। হুমায়ূন আহমেদের ঈদের নাটক আমরা জেগে আছিতে অভিনয়ের পাশাপাশি ‘ওরে ভাই শ্যাম কানাই, কেন কর ধানাই-পানাই’ শিরোনামের গান করলেন ‘তারা তিনজন’—এজাজুল ইসলাম, স্বাধীন খসরু ও ফারুক আহমেদ। অনিমেষ আইচের নাটকে তাঁর স্ত্রী দিপান্বিতা অভিনয় করেছেন। কাঁটা নামের নাটকে দিপান্বিতার সহশিল্পী মোশাররফ করিম। গতবার পরিচালক মীর সাব্বিরের আত্মপ্রকাশের পর এবার নির্মাণ করেছেনকাঁচা গাব পাকা গাব। ঈদের ২৫টি নাটকে অভিনয় করেছেন সজল। এর মধ্যে আটটিতেই তাঁর বিপরীতে বিন্দু।ঘোষণাএবারের ‘আনন্দ’ সংখ্যাটি বিশেষ ঈদসংখ্যা। তাই ‘আনন্দ’-এর নিয়মিত আয়োজন ‘নাটক পাড়া’ এবার থাকছে না।—বি. স