এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সাত বছর আগে ভয় নাটকে অভিনয় করে পুরস্কৃত হয়েছিলেন অপি করিম ও ফজলুর রহমান বাবু। এবার অপি-বাবু আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন পানি নাটকে। মতি নন্দীর লেখা, নেয়ামুলের পরিচালনায় নাটকটি আগামী রোববার এনটিভিতে প্রচারিত হবে। প্রথমবারের মতো ইমন-রোমানা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন পি এ কাজল পরিচালিত গরিবের ভাই ছবিতে।  রিসাইকেল বিন নামের নাটকে অভিনয় করছেন মাহফুজ আহমেদ-মৌসুমী। আসছে ঈদের এ নাটকটি পরিচালনা করছেন রেদোয়ান রনি।  ধানমন্ডি ৮ নম্বর ডিজিটাল ছবিতে একসঙ্গে অভিনয় করতে পারেন মোশাররফ করিম-চঞ্চল চৌধুরী; জানালেন পরিচালক হিমেল আশরাফ।