এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঈদের সাতটি নাটকে অভিনয় করেছেন মোনালিসা। মাহফুজ আহমেদের পরিচালনায় দুটি এবং সকাল আহমেদ, নঈম ইমতিয়াজ নেয়ামুল, শাহরিয়ার নাজিম জয়, কামরুজ্জামান সাগর, শাহীন কবির টুটুলের পরিচালনায় একটি নাটকে কাজ করেছেন মোনালিসা। অনিমেষ আইচের পরিচালনায় ঈদের নাটক গণিত মানব-এ অভিনয় করতে যাচ্ছেন আসাদুজ্জামান নূর। বিপাশা হায়াতের রচনা, তৌকীর আহমেদের পরিচালনায় ঈদের নাটক এন্টিক্লক-এ জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তৌকীর-ঈশিতা।  লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর তাহসিন এবার অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলুর গরীবের বন্ধু নাটকে। সঙ্গে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী প্রমুখ।  ‘ইভ টিজিং’ নিয়ে একটি মিশ্র অ্যালবামে গান করলেন আরজে নীরব।