এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৬ ডিসেম্বর নয়, ২৬ মার্চ মুক্তি পাবে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা এবং মোরশেদুল ইসলাম পরিচালিত আমার বন্ধু রাশেদ। মহরত হওয়ার পরও সালাহউদ্দিন লাভলু পরিচালিত ওয়ারিশ ছবি থেকে বাদ পড়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবীন চৌধুরী। আফ্রিকার নতুন স্বাধীন দেশ লাইবেরিয়ায় নাটকের শুটিং করে এসেছেন পরিচালক খালিদ মাহমুদ মিঠু। এ নাটকে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নওশীন ও শাহেদ। প্রায় ছয় মাস পর আবারও বড় পর্দায় ফিরেছেন ইমন। নবাগতা চাঁদনীর বিপরীতে উত্তম আকাশ পরিচালিত যেমন জামাই তেমন বউ মুক্তি পেয়েছে এ সপ্তাহে।