এক পলকে একটু দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দীর্ঘদিন পর তারিন-মাহফুজ জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া হোসেন-এর লেখা ও আরিফ খান-এর পরিচালনায় ঈদের নাটকে। মাহফুজ আহমেদ, পপি অভিনীত শর্টকাটে বড়লোক ছবির কাজ খুব শিগগিরই শেষ করে মুক্তি দিতে যাচ্ছেন নার্গিস আক্তার। সাদিয়া ইসলাম মৌ পরিচালিত প্রথম নাটকে একসঙ্গে দীর্ঘদিন পর অভিনয় করবেন আফসানা মিমি, জাহিদ হাসান, হুমায়ুন ফরীদি। চিত্রনায়ক রুবেল এবার নির্মাণ করতে যাচ্ছেন বিচ্ছু বাহিনী ২। এই ছবির মাধ্যমে সম্পূর্ণ অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমন।  দ্বিতীয় ছবি কাজল রেখা নির্মাণের আগে কোনো নাটক নির্মাণের পরিকল্পনা ছিল না পরিচালক গিয়াসউদ্দিন সেলিম-এর। তবে হঠাৎ করেই মত পাল্টেছেন তিনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হারানো সুর গল্প অবলম্বনে একই নামের নাটক নির্মাণ করবেন তিনি। অভিনয় করবেন জয়া আহসান ও ফজলুর রহমান বাবু।মডেলিং দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়েছিল সারিকার। তবে এখন নাটকে অভিনয় করেই ব্যস্ত সময় কাটছে তাঁর। বেশ কটি নাটকে চুটিয়ে কাজ করছেন সারিকা। এর মধ্যে আকরাম খানের ‘অদৃশ্য রমণী’, মোহন খানের ‘পাত্রী চাই না’, সৌরজয়ের ‘অবশেষে এটা একটা নাটকে নাটকে পরিনত হলো’, মুশফিকুর রহমান গুলজারের ‘শিল্পী’সহ আরও কয়েকটি নাটক।  আনন্দ প্রতিবেদক