এক বছর অভিনয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির খান এ বছর অভিনয় থেকে বিরতি নেবেন বলে ভাবছেন। প্রযোজক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্ব দিতে গিয়ে তিনি এ পরিকল্পনা করছেন। তা ছাড়া গত বছর বড় বেশি ধকল গেছে তাঁর ওপর দিয়ে। বিশেষ করে, সদ্য মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস ছবির প্রচারে দেশজুড়ে সফর করে এখন তিনি ক্লান্ত। এর মধ্যে ধোবি ঘাট নামে একটি ছবির কাজও শেষ করেছেন। কাজেই আর কত? এখন তিনি বরং বিদেশে গিয়ে অবসর কাটানোর কথা ভাবছেন। দেশে ফিরে কিছু রান্নাবান্না শেখার পরিকল্পনাও আছে তাঁর। তিনি বলেছেন, ‘রান্নাবান্নার প্রতি বেশ দুর্বলতা আছে আমার। আর রাঁধুনি হিসেবে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছেন মা।’ ওয়েবসাইট।