এক বছর পর অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় অভিনয়শিল্পী হিসেবেই দর্শকের কাছে পরিচিত ছিলেন সালাহউদ্দিন লাভলু। পরে তিনি যুক্ত হলেন পরিচালনার সঙ্গে। একটু একটু করে অনেকটা দূরে সরে গেলেন অভিনয় থেকে। পুরো এক বছর পর আবার অভিনয় করলেন লাভলু; জানালেন, ঈদের নাটক বলেই অভিনয় করেছেন তিনি। নাম ইচ্ছাপূরণ (বাংলাভিশন)। পরিচালক হিমেল আশরাফ। লাভলু বললেন, ‘অনেক দিন পর অভিনয় করেছি। তার ওপর অন্য পরিচালক। কাজটা কেমন হয়েছে, তা দেখার পর বলতে পারব।’ এবার ঈদের জন্য লাভলু তৈরি করেছেন তিনটি নাটক ও দুটি টেলিছবি। এর মধ্যে বাবুল স্যার (চ্যানেল নাইন) নাটকে তিনি নিজেও অভিনয় করেছেন। বাংলাভিশনের জন্য তৈরি করেছেন ছয় পর্বের ধারাবাহিক নাটক বাড়াবাড়ি আর চ্যানেল আইয়ের জন্য ঘাসফুল নদী। টেলিছবি দুটি হলো লাল পিঁপড়া কালো পিঁপড়া (চ্যানেল টোয়েন্টিফোর) ও গন্তব্য চুনখালি (এটিএন বাংলা)। সালাহউদ্দিন লাভলু সর্বশেষ অভিনয় করেছিলেন অচল নাটকে।