এক বছর পর আবার বাবু-অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর পর আবার নাটকে জুটি হয়ে কাজ করছেন ফজলুর রহমান বাবু ও অপি করিম। এর আগে গত ঈদে তৌকির আহমেদের একটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এবার নগর জীবনের পানি সমস্যা নিয়ে নির্মিত নাটকে দেখা যাবে তাঁদের। আগামী ১৪ তারিখ থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। রূপক রায়ের রচনা ও নঈম ইমতিয়াজের পরিচালনায় নাটকটির নাম রাখা হয়েছে পানি।পানি নাটক সম্পর্কে অপি করিম জানান, নাটকটির গল্প আমাদের জীবনের প্রতিদিনেরই ঘটনা। আমরা সাধারণত যে ধরনের নাটকে কাজ করি, পানি সেগুলো থেকে একেবারেই আলাদা। নাটকের কাজটি খুব কঠিনই হবে বলে মনে হচ্ছে। তাই পুরো দায়িত্বটা আমি পরিচালকের ওপরই ছেড়ে দিয়েছি। ফজলুর রহমান বাবু বলেন, নাটকের গল্পে পানি সংকটের মতো একটি সাধারণ ঘটনাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এ সাধারণ ঘটনাই গ্রাম থেকে শহরে আসা একটি পরিবারকে কতটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিতে পারে সেটাই দেখানো হয়েছে। যা ক্রমেই পুরো পরিবারকে প্রতিশোধ পরায়ণ করে তোলে। আমার কাছে কাহিনির দিক থেকে এটিকে মানবিক নাটক মনে হয়েছে। সচরাচর এ ধরনের সমস্যা নিয়ে নাটক হয়নি। নাটকটি সম্পর্কে পরিচালক নঈম জানান, নগরীতে পানি সমস্যায় আমাদের সবাইকে প্রতিনিয়তই ভুগতে হয়। এ সমস্যাটা যে কতটা কঠিন হয়, একটি পরিবারে মূলত সেটিই দেখানোর চেষ্টা করছি নাটকটির মাধ্যমে।