এক বছর পর আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নির্মাতাকে আগে বাঁধাই করা চিত্রনাট্য আমার কাছে জমা দিতে হবে। তারপর তা পড়ব। যদি মনে হয় ছবিতে আমার চরিত্রের গুরুত্ব এবং অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে, তবেই সেই ছবিতে অভিনয় করি, নতুবা নয়।’ ইদানীং চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এভাবেই বললেন আলমগীর।এবার আলমগীর অভিনয় করেছেন জীবন মরণের সাথী ছবিতে। এটি মুক্তি পাচ্ছে ৫ মার্চ। এই ছবির মধ্য দিয়ে এক বছর পর দর্শক আলমগীরকে নতুন কোনো ছবিতে পর্দায় দেখবে। এখানে আরও অভিনয় করেছেন শাকিব খান ও অপু।আলমগীর আরও বললেন, ‘সব দিক থেকে ছবিটি আমার খুব পছন্দ হয়েছে। তাই রাজি হয়েছি।’তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন মনতাজুর রহমান পরিচালিত তুমি আমার স্বামী ছবিতে।