এক বিজ্ঞাপনে ঐশ্বরিয়া আর কেট উইন্সলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড ও বলিউডের দুই নীল নয়না কেট উইন্সলেট ও ঐশ্বরিয়া রাই বচ্চন এবার একসঙ্গে অংশ নিচ্ছেন একটি বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনচিত্রটি ধারণ করা হবে ইতালিতে।ঐশ্বরিয়া এর আগেও হলিউড-অভিনেতা জঁ রেনো, স্টিভ মার্টিন ও এমিলি মার্টিমারের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কেটের সঙ্গে এ কাজটি করবেন বলে অন্য রকম আনন্দ পাচ্ছেন তিনি। ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কেটের সঙ্গে সাক্ষাৎ ও বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার ঘটনায় ঐশ্বরিয়া দারুণ রোমাঞ্চিত। আগামী সপ্তাহের কোনো একসময় ইতালিতে বিজ্ঞাপনচিত্রটি ধারণ করা হবে। শুটিং হবে দুই দিন। ওয়েবসাইট।