এক বিজ্ঞাপনেই ৩০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন

বিজ্ঞাপনের ‘খেপ’ থেকে বলিউড তারকারা ভালোই কামিয়ে নেন। আর যদি একই বিজ্ঞাপনে যুগল হিসেবে কাজ করেন তারকারা, তাহলে সোনায় সোহাগা। ঐশ্বরিয়া রাই বচ্চন আর অভিষেক বচ্চন যেমন সম্প্রতি একটি প্রেশার কুকারের বিজ্ঞাপনচিত্রে কাজ করেই ৩০ কোটি রুপি আয় করেছেন। বলিউডের তারকা দম্পতির একই বিজ্ঞাপন থেকে সবচেয়ে বেশি আয় করার নতুন রেকর্ড।
এর আগে শাহরুখ খান ও গৌরি দম্পতি একটি বিজ্ঞাপন করে ১৮ কোটি রুপি পেয়েছিলেন। শ্যাম্পুর বিজ্ঞাপন করে সাইফ আলী খান ও কারিনা কাপুর আয় করেন ১০ কোটি। জন এব্রাহাম ও বিপাশা এক বিজ্ঞাপনে আয় করেন আট কোটি রুপি। কাজল-অজয় দম্পতি আয় করেছেন সাড়ে সাত কোটি। অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন একটি অলংকারের বিজ্ঞাপন করে আয় করেছেন ১০ কোটি রুপি। মিড ডে।