এক ব্যাগ ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে শুক্রবার রাত ১০টায় দেখানো হবে নাটক এক ব্যাগ ভালোবাসা। লিখেছেন ফজলুল হক আকাশ, পরিচালনা করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন হাসান মাসুুদ, ফারজানা চুমকী, আ খ ম হাসান, পুতুল, শুভাশীষ শুভ প্রমুখ।ঈদের জন্য বাড়ি ফেরা চলছে। ব্যস্ত হয়ে ট্রেনে ওঠে ম্যাক। ব্যাগ রাখে। বসে। ম্যাক আর জ্যাকের সিট মুখোমুখি। দুজনই গার্মেন্টস-কর্মী। ম্যাকের আসল নাম মালেক আর জ্যাকের নাম জাকির। দুজনই ঢাকায় এসে নাম বদলিয়েছে। কেউ কারও সঙ্গে কথা বলছে না। একই স্টেশনে নেমে দুজন দুদিকে চলে যায়। দুজনের হাতে একই রকমের ব্যাগ। মনের অজান্তে বদল হয়ে গেছে ব্যাগ দুটি। আর তা নিয়েই ঘটতে থাকে অনেক ঘটনা।