এক মঞ্চে গাইবেন লতা ও আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সংগীতজগতে দুই তারকা-শিল্পী লতা মুঙ্গেশকর ও আশা ভোঁসলে। বলিউডের সিনেমার জনপ্রিয় বহু গানে প্লেব্যাক করেছেন এই দুই বোন। এবার তাঁরা এক মঞ্চে গাইবেন। ১৮ জুন একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাবে। মারাঠি ভাষায় প্রকাশিত বইটির লেখক গৌতম রাজাধ্যক্ষ। মোড়ক উন্মোচন অুনষ্ঠানে অমিতাভ বচ্চন, রণবীর কাপুরের মতো তারকারা ছাড়াও খ্যাতিমান সাংবাদিকেরা উপস্থিত থাকবেন। ওয়েবসাইট।