এক মঞ্চে তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনরায় এক মোহনায় মিলিত হয়েছেন রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। সাময়িক বিচ্ছেদপর্বের বিরহ কাটিয়ে উঠে বেশ আছেন এখন তাঁরা। নতুনভাবে পথচলা শুরু করার পর সংবাদমাধ্যমের সামনে এলেন তাঁরা টোয়াইলাইট ছবিটির কল্যাণেই। ছবিটির শেষ কিস্তি ব্রেকিং ডন টুর প্রচারণার জন্য তাঁরা এক মঞ্চে উঠেছিলেন গত পরশু। সাময়িক বিচ্ছেদ নিয়ে স্পিকটি নট হয়ে ছিলেন প্যাটিনসন ও ক্রিস্টেন। তবে ক্রিস্টেন বেশ কূটনৈতিক উত্তর দিয়েছেন, ‘শেষ কয়েকটি সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা একসঙ্গে ছিলাম না। তবে আমরা একসঙ্গে হতে পারলে খুব খুশি হই।’ আইএএনএস।