এক মঞ্চে তিন খান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের তিন খান—সালমান, আমির ও শাহরুখকে এবার একই মঞ্চে দেখা যাবে। আগামী নভেম্বরে ফিল্ম ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) তহবিল গঠনের জন্য আয়োজিত অনুষ্ঠানে একসঙ্গে মঞ্চ আসার কথা রয়েছে এই তিন তারকার। সংগঠনটির সভাপতি ধর্মেশ তিওয়ারি জানিয়েছেন, বড় ও ছোট পর্দার শিল্পী ও কলাকুশলীদের কল্যাণের লক্ষ্যে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। সাধারণ সম্পাদক দীনেশ চতুর্বেদি জানিয়েছেন, এই অনুষ্ঠানে অংশ নেবেন ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা তিওয়ারি, সংগীতশিল্পী শানসহ আরও অনেকে। আর সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হলে এই অনুষ্ঠান থেকে অন্তত ছয় কোটি রুপির তহবিল গঠন করা সম্ভব হবে। টাইমস অব ইন্ডিয়া।