এক মঞ্চে দেশসেরা তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো ওয়ালটন আয়োজন করতে যাচ্ছে ‘ওয়ালটন-বৈশাখী পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এ উপলক্ষে কাল হোটেল সোনারগাঁওয়ের বলরুম এ বসছে তারার মেলা। ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। চলচ্চিত্র অভিনেতা আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা ও রুনা লায়লাকে ‘সুপার স্টার সম্মাননা’ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। ‘ওয়ালটন-বৈশাখী পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষ্ঠান আয়োজকেরা।প্রথমবারের মতো ‘ওয়ালটন-বৈশাখী পারফর্মেন্স অ্যাওয়ার্ড’-এর মঞ্চে চারটি গানের সমন্বয়ে পারফর্ম করবেন শাকিব খান ও অপু বিশ্বাস। এ ছাড়া আরও থাকছেন মৌসুমী, পূর্ণিমা, ফেরদৌস, ইমন, নিরব, সারিকা, মিম, শখ, আরেফিন শুভ, বিন্দু, শায়না, নিলয়। এ ছাড়া অনুষ্ঠানে গান গাইবেন হূদয় খানসহ আরও অনেকে।১৮টি পারফরমেন্স দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন ভারতের কোরিওগ্রাফার সনু ও বাংলাদেশের বেশ কয়েকজন কোরিওগ্রাফার।ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘দেশীয় সংস্কৃতিকে যাঁরা সমৃদ্ধ করছেন, তাঁদের বিশ্বব্যাপী পরিচয় করার জন্য আমাদের এই আয়োজন। দেশীয় সংস্কৃতির উন্নয়নে ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে ওয়ালটন।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ফারুক হোসেন, ফারহানা নিশো, নিরব ও নওশীন।‘ওয়ালটন-বৈশাখী পারফর্মেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটি রাত আটটা থেকে আরটিভি, বৈশাখী টিভি সরাসরি সম্প্রচার করবে।এ ছাড়া ভারতের জিটিভি অনুষ্ঠানটি ধারণ করে প্রচার করবে।