এক মাসের কানাডা সফরে পার্থ-বাপ্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের সফরে কানাডা গেলেন বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার সকালের ফ্লাইটে কানাডার উদ্দেশে তাঁরা বাংলাদেশ ছাড়েন। জানা গেছে, কানাডায় তিনটি শোতে তাঁরা গান করবেন। ১২ মে মন্ট্রিলে, ১৭ মে অ্যাডমান্টনে ও ২০ মে টরেন্টোতে। শো তিনটির শেষে বাপ্পা মজুমদার বাংলাদেশে ফিরলেও পার্থ বড়ুয়া কানাডা থেকে সরাসরি চলে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি আরও দুটি শোতে অংশ নিয়ে তারপর দেশে ফিরবেন।কানাডা যাওয়ার আগে প্রথম আলো ডটকমকে পার্থ বড়ুয়া জানিয়েছেন, ‘এর আগে আমরা দুজন অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি স্টেজ-শো করেছি। সেখানকার প্রবাসী বাঙালি দর্শকরা আমাদের গান ভালোভাবেই গ্রহণ করেছেন। তাই এবার আমরা দুজন কানাডায় বেশ কটি শোতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছি।’ জানা গেছে, দেশে ফিরেই বাপ্পা মজুমদার তাঁর নতুন একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’-এর প্রকাশনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। অন্যদিকে পার্থ বড়ুয়া সংগীতবিষয়ক একটি রিয়েলিটি শো এবং পাশাপাশি ঈদের বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।জুন মাসের প্রথম সপ্তাহে পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার সুইডেনের কয়েকটি অনুষ্ঠানেও গান করবেন বলেও জানা গেছে।