এক মাসের জন্য মুক্ত সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

স্ত্রী মান্যতার অসুস্থতার কারণে কারাগার থেকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পান। এরপর রওনা হন মুম্বাইর উদ্দেশে।
গত ৬ ডিসেম্বর আদালত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ায় সঞ্জয়ের মুক্তি বিলম্বিত হয়। তবে মুক্তির শর্ত দেওয়া হয়েছে, এই এক মাস সময়ের মধ্যে সঞ্জয় দত্ত স্থানীয় খার থানায় সপ্তাহে দুই দিন হাজিরা দেবেন। এর আগে সঞ্জয় দত্ত নিজের অসুস্থতার জন্য গত ১ অক্টোবর দুই দফায়১৫ দিন করে মোট ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।
বেআইনি অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত হয়ে সঞ্জয় দত্ত এখন পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন।