এক যুগ পর অভিনয়ে আপেল মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘চন্দনা’ নামের একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন আপেল মাহমুদ। প্রসূন বড়ুয়ার লেখা নাটকটি পরিচালনা করেছেন রাজিব রসুল।‘শেষ কবে নাটকে অভিনয় করেছিলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তবে সালটা খুব সম্ভবত ১৯৮৭-৮৮ হবে। এর পর সরকারি নিষেধাজ্ঞার কারণে আর নাটকে অভিনয় করতে পারিনি। এক যুগেরও বেশি সময় পর আবারও নাটকে অভিনয় করলাম।’ কথা প্রসঙ্গে বললেন সংগীতশিল্পী আপেল মাহমুদ।জানা গেছে, ‘চন্দনা’ নাটকটিতে আপেল মাহমুদ যে চরিত্রে অভিনয় করেছেন, সে চরিত্রটির মাধ্যমে একজন সংগীতশিল্পীর জীবনের শেষ অংশটি তুলে ধরা হয়েছে।এ প্রসঙ্গে আপেল মাহমুদ বলেন, ‘নাটকটিতে আমার এ চরিত্রটির উপস্থিতি খুব অল্প সময়ের জন্য। তবে তা বেশ গুরুত্বপূর্ণ। বেশ আগ্রহ নিয়েই নাটকটিতে অভিনয় করেছি। পরিচালকের কাছ থেকে গল্পটা যেভাবে শুনেছি, তাতে বেশ ভালো লেগেছে। তাই নাটকটিতে অভিনয় করতে রাজি হয়েছি।’আপেল মাহমুদ মজা করে বলেন, ‘এখন কিন্তু নাটকে অভিনয় বেশ সহজ। আগের মতো অতটা পরিশ্রম করতে হয় না। অনেক দিন পর নাটকে অভিনয় করতে গিয়ে পুরো সময়টাও উপভোগ করেছি।’আপেল মাহমুদ ছাড়াও চন্দনা নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন শোয়েব, বিদ্যা সিনহা মিম প্রমুখ।