এক যুগ পর ভাইকিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় ‘স্টার ১৯৯৯’ হয়েছিল ভাইকিংস। এই ভাইকিংসের শেষ অ্যালবাম বেরিয়েছিল ২০০২ সালে। নাম দিন যত দুঃখ তত । এরপর পেরিয়ে গেছে এক যুগ। আজ আসছে ভাইকিংসের চতুর্থ অ্যালবাম। নাম রান আউট । রান আউট একটি ছবির নাম। ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানি, তারিক আনাম খান প্রমুখ।
রান আউট ছবিটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন। তিনি ভাইকিংসের প্রধান। বললেন, ‘এই ছবির সব কটি গানই গেয়েছে ভাইকিংস। তাই আমরা এটাকে ভাইকিংসের নতুন অ্যালবাম বলছি।’
তন্ময় জানান, ভাইকিংস রক ধাঁচের গান করে। রান আউট ছবিতে সফট রক, অলটারনেটিভ রক ও হার্ড রক ধাঁচের গান গাওয়া হয়েছে। আজ সন্ধ্যায় অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন সূত্রে জানা গেছে, কাল শুক্রবার সকাল থেকে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।