এক শোতেই ব্রিটনির আড়াই কোটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয়তা হয়তো আগের মতো উত্তুঙ্গ নয়। কিন্তু এখনো ব্রিটনি স্পিয়ার্সের বাজারদর আকাশছোঁয়াই। সেটাই প্রমাণ হয়ে গেল। লাস ভেগাসের প্ল্যানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি হয়েছে তাঁর। এই চুক্তিতে লাস ভেগাসের এই ক্যাসিনোতে প্রতিটি শোয়ের জন্য ব্রিটনি পাবেন তিন লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় আড়াই কোটি টাকা!
এ বছর ব্রিটনিকে পাওয়ার জন্য লাস ভেগাসের অনেক হোটেলই ইঁদুরদৌড়ে নেমেছিল। শেষ পর্যন্ত ৩১ বছর বয়সী এই তারকা চুক্তিটি করলেন প্ল্যানেট হলিউডের সঙ্গে। বছরে ৪৮টি শো করতে হবে তাঁকে। এর জন্য তিনি পাবেন প্রায় দেড় কোটি ডলার। যেটি প্রায় ১১৬ কোটি টাকার সমান! পিটিআই।