এক সপ্তাহ পেছাল ‘আনজানা আনজানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর কাপুরের ছবি আনজানা আনজানি মুক্তি পাওয়ার কথা ছিল আজ শুক্রবার। কিন্তু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা আজ ছবিটি মুক্তি দিতে রাজি নন। কারণ, আজ ভারতের অযোধ্যা ইস্যু নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লক্ষেৗ বেঞ্চের রায় ঘোষণা করা হবে। তাই অনেকেই প্রেক্ষাগৃহে ছবি দেখতে যাবে না। এবার ছবিটির মুক্তির দিন চূড়ান্ত করা হয়েছে ১ অক্টোবর। ঠিক তারপরই মুক্তি পাবে রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি রোবট এবং অজয় দেবগন ও অক্ষয় খান্নার ছবি আক্রোশ।