এক সপ্তাহে এক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনে একটি অ্যালবামের কাজ শেষ করলেন বাপ্পা মজুমদার। ফাহমিদা নবীর সঙ্গে তাঁর এই দ্বৈত অ্যালবামের নাম একমুঠো গান। ২০০৭ সালে বের হওয়া একমুঠো গান অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবারের অ্যালবামটি সেটারই সিকুয়াল বলে জানালেন বাপ্পা। তিনি বলেন, ‘একমুঠো গান অ্যালবামটি জনপ্রিয় হওয়ার পর থেকেই দ্বিতীয়টির জন্য পরিকল্পনা করছিলাম। কিন্তু প্রযোজকদের কাছ থেকে তেমন সাড়া না পাওয়ায় একটু সময় লেগেছে। অ্যালবামটি ভালোবাসা দিবস উপলক্ষে শ্রোতাদের হাতে দিতে চাইছি। তাই একটু তাড়াহুড়ো করতে হলো। এর আগে আমি এত দ্রুত কাজ করিনি।’ অ্যালবামের কথা, সুর ও কণ্ঠ দেওয়ার কাজ হয়েছে সাত দিনে। তবে মিক্সিং ও আনুষঙ্গিক কাজের জন্য আরও এক সপ্তাহ লাগবে। অ্যালবামের গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল। আর এটি বাজারে আনছে জি-সিরিজ।