এক সপ্তাহে প্রায় দুই কোটি দর্শক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাহ উইনফ্রে নেটওয়ার্কের (ওডব্লিউএন) শুরুটা ভালোই হয়েছে বলতে হবে। মাত্র সাত দিনের মাথায় চ্যানেলটি এক কোটি ৮৫ লাখ দর্শক জোগাড় করে নিয়েছে। রেটিংসে ২৫ নম্বরে চলে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কেব্ল ও স্যাটেলাইট নেটওয়ার্কটি। গেল বছর ও নতুন বছরের সন্ধিক্ষণে ওডব্লিউএনের যাত্রা শুরু হয়। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠান প্রতিদিন লাখ লাখ দর্শক উপভোগ করে। এক জরিপে বলা হয়েছে, পয়লা জানুয়ারি সিজন ২৫: অপরাহ বিহাইন্ড দ্য সিন্স অনুষ্ঠানটি দেখেছে ১২ লাখ দর্শক। ৫ জানুয়ারি মিস্ট্রি ডায়াগনোসিস ও মিরাকল ডিটেক্টিভস অনুষ্ঠান দুটি দেখেছে যথাক্রমে ৪২ লাখ সাত হাজার ও ৩১ লাখ পাঁচ হাজার দর্শক। ওয়েবসাইট।