এক সপ্তাহে ১৫০ কোটি
ছবি মুক্তির আগে ছিল শিবসেনাদের হুমকি। আতঙ্ক যে একেবারে ছিল না, তা নয়। কিন্তু তার পরও মাই নেম ইজ খান মুক্তির প্রথম সপ্তাহেই ১৫০ কোটি রুপি আয় করেছে। তবে শাহরুখ খান অভিনীত ছবিটি এখনো ছাড়িয়ে যেতে পারেনি আমির খানের থ্রি ইডিয়টসকে। মুক্তির প্রথম ১০ দিনে ছবিটি আয় করেছিল ২৪০ কোটি রুপি। শুরুর দিকে নাকি বেশ কিছু প্রেক্ষাগৃহে অর্ধেকের বেশি আসন ফাঁকা ছিল। কারণ, অনেকের মনেই ছিল ভয়। কিন্তু পরে প্রেক্ষাগৃহ পূর্ণ হতে সময় লাগেনি। চলচ্চিত্র বিশেষজ্ঞ তরুণ আদর্শের মতে, মাই নেম ইজ খান ব্লকবাস্টার হিট হওয়ার পেছনে বড় অবদান আন্তর্জাতিক আয়। মোট আয়ের ৪০ শতাংশই এসেছে দেশের বাইরে থেকে। তা থেকে অনুপ্রাণিত হয়ে পরিবেশকেরা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর এবার যাচ্ছেন ইউরোপের বিভিন্ন শহর এবং আফ্রিকার দিকে। বিশেষজ্ঞদের ধারণা, সেখানেও দারুণ ব্যবসা করবে মাই নেম ইজ খান। ওয়েবসাইট।