একই অনুষ্ঠান চারটি চ্যানেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন অঙ্গনের ২৬ জন সফল ও জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হলো অনুষ্ঠান ‘হরলিক্স লাইট লাইফ টু দ্য ফুলেস্ট’। এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে এই ব্যক্তিত্বদের প্রতিদিনের লাইফস্টাইল। জানা গেছে, ২৬ পর্বের অনুষ্ঠানটি ৮ মে থেকে সপ্তাহের চার দিন প্রচারিত হবে চারটি টিভি চ্যানেলে—একুশে টিভি, দেশ টিভি, বৈশাখী টিভি ও মাছরাঙা টিভিতে। পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। তিনি জানান, এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুয়েল আইচ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, আনিসুল হক, শাফিন আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তুষার খান, শিবলী মহম্মদ, হাসান আবিদুর রেজা, মনির খান শিমুল, অমিতাভ রেজা, মীর সাব্বির, জয়, হিল্লোল, ইরেশ যাকের, নেভিল, তাহসান, রওনক হাসান, রেদওয়ান রনি, শিরোনামহীন ব্যান্ডের তুহিন, অ্যাডকমের ফারহান, গ্রামীণফোনের আমান আশরাফ ফায়েজ এবং আনোয়ার গ্রুপের হোসেইন খালেদ। এই ব্যক্তিত্বদের প্রতিদিনের লাইফস্টাইল যেমন তুলে ধরা হয়েছে, তেমনি তাঁদের লাইফস্টাইল নিয়ে বলবেন বন্ধু ও পরিবারের মানুষজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ফারাহ শারমীন।