একই অ্যালবামে দুই দেশের শিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালবামের নাম পরস্পর ২। তাতে গান গেয়েছেন বাংলাদেশের কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী এবং ভারতের সনু নিগম ও জাভেদ আলী। সব কটি গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল। স্কয়ার টয়লেট্রিজ লি. ও জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবার ঈদে অ্যালবামটি বাজারে আনছে অগ্নিবীণা। জুলফিকার রাসেল জানান, এই অ্যালবামে প্রত্যেকে দুটি করে গান গেয়েছেন। কুমার বিশ্বজিতের গান দুটির কণ্ঠধারণ ছাড়া পুরো অ্যালবামের কাজ হয়েছে মুম্বাইয়ের স্পেকট্রাল হারমোনি ও সুরলতা স্টুডিওতে। ভারতের সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার পাঁচটি গানের সুর করেছেন। পিলু খান দুটি আর রূপঙ্কর বাগচী একটি গানে সুর দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিৎ দে।জয় সরকার বললেন, ‘জুলফিকার রাসেলের উদ্যোগ আর উৎসাহেই এই অ্যালবামে আমার কাজ করা। আশা রাখি, শ্রোতারা অ্যালবামটি পছন্দ করবেন।’