একই অ্যালবামে ৩০টি বাদ্যযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের গান নিয়ে অ্যালবাম করছে ব্যান্ডদল শিরোনামহীন। এটা পুরোনো খবর। সম্প্রতি নতুন এক তথ্য জানালেন এই ব্যান্ডের অন্যতম সদস্য জিয়া। শিরোনামহীন রবীন্দ্রনাথ অ্যালবামের নয়টি গানে ৩০টি অ্যাকুসিটক যন্ত্র ব্যবহার করেছেন তাঁরা। এর মধ্যে আছে ভারত, ব্রাজিল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সুইডেন ও আমাদের দেশীয় বাদ্যযন্ত্র। জিয়া জানান, ভারতের যোধপুর থেকে এনেছেন মাটির পাতিল ঘট্টম; স্কটল্যান্ড থেকে টেনোর ব্যাঞ্জো, পিয়ানিকা ও টিন ফ্লুট, আয়ারল্যান্ড থেকে ব্যাকপাইপ এবং সুইডেন থেকে সিলভার ফ্লুট। আছে ব্রাজিলের রেইনমকোর। দেশীয় বাদ্যযন্ত্রের মধ্যে আছে এসরাজ, বেহালা, খমক, সরোদ, সেতার, দোতারা, তারা, ঢোল, তবলা, বাউলদের যন্ত্র বগলবাচ্চা, করতাল, ঘুঙরু, নূপুর, গিলাবাধা, ঢোলক, খোল ইত্যাদি। জিয়া বললেন, ‘অ্যালবামটি একেবারেই নিরীক্ষামূলক। সেই জায়গা থেকেই এই উদ্যোগ। আমরা গানের মেজাজ বুঝে বৈচিত্র্যের সমাগম করতে চেয়েছি।’