অ্যালবামের নাম গীতবিতান আর্কাইভ-২। প্রকাশ করেছে ভারতের সারেগামা। প্রতিষ্ঠানটির মতে, গীতবিতান আর্কাইভ-২ হচ্ছে রবীন্দ্রসংগীতের বিশ্বকোষ এবং গীতবিতানকে নিয়েএকটি তথ্যভিত্তিক ও সংগীতসমৃদ্ধ সফটওয়্যার। রবীন্দ্রনাথ ঠাকুরের সব কটি গান রয়েছে এতে। ডিভিডি ফরম্যাটে তৈরি এই অ্যালবামে গান রয়েছে চার হাজার ৮৭০টি। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রয়েছে গানের কথা। রয়েছে প্রতিটি গানের স্বরলিপি এবং গানগুলো সম্পর্কে নানা তথ্য। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ৩১০ জন শিল্পী। আর এই শিল্পীরা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ১৯০৮ থেকে ২০১০ সালের মধ্যে। আরও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন সময় তোলা কিছু আলোকচিত্র। অ্যালবামটি সম্প্রতি ভারত থেকে এনেছে গানের ডালি। পাওয়া যাচ্ছে ২/বি এলিফ্যান্ট রোডের এই প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে।