একই আয়োজন মুক্তিযুদ্ধ জাদুঘরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বিকেলে একই আয়োজন ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরেও। মোমবাতি প্রজ্বালনের পাশাপাশি সেখানে ছিল কবিতা পাঠ ও নাটক। এই অনুষ্ঠানে মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ ১৯৫ জন পাকিস্তানিকে গণহত্যার জন্য চিহ্নিত করে, যাদের বিচারের জন্য জাতিসংঘ সর্বসম্মতিক্রমে উদ্যোগ নিয়েছিল। ওই ১৯৫ জনসহ সেই সময়কার সেনাপ্রধান ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদেরও বিচারের আওতায় আনতে হবে।
অনুষ্ঠান শেষে পদাতিক নাট্য সংসদের পোড়ামাটি নাটকটি মঞ্চস্থ হয়।