একই ঈদে পাঁচটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই ঈদে সর্বোচ্চ পাঁচটি চলচ্চিত্র মুক্তির রেকর্ড ছিল শাবানার। এরপর এলেন শাকিব খান। এবার যুক্ত হচ্ছেন অপু বিশ্বাস। জানা গেছে, এবারের ঈদে অপু বিশ্বাস অভিনীত পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। একই ঈদে এর আগে শাবনূর ও মৌসুমীর তিনটি করে ছবি মুক্তি পেয়েছিল।একসঙ্গে পাঁচটি ছবি মুক্তির খবরে খুব একটা খুশি হতে পারছেন না অপু। তিনি বললেন, ‘খবরটা শুনে যতটা খুশি হয়েছি, ততটাই শঙ্কিত হয়ে পড়েছি। এটা আমার জন্য এক ধরনের পরীক্ষাও বলতে পারেন। কারণ, শুধু ছবি মুক্তি পেলেই তো আর হলো না, সেগুলো ব্যবসায়িক দিক থেকেও সফল হতে হবে।’ঈদে অপু অভিনীত ছবিগুলো হলো—শাকিব নাম্বার ওয়ান, নিঃশ্বাস আমার প্রাণে, পরান যায় জ্বলিয়ারে, মনের জ্বালা ও চাচ্চু আমার চাচ্চু। অপু অভিনীত এই সব কটি ছবির নায়ক শাকিব খান।