একই গানে কণ্ঠ দিলেন মিক জ্যাগার ও এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোন। তার চেয়েও খ্যাতিমান গায়ক মিক জ্যাগার এবার সংস্কৃত ভাষায় গান গাইলেন। একা নন, ভারতের প্রথিতযশা সুরকার এ আর রহমানের সঙ্গে সুর মেলালেন মিক জ্যাগার। কিছুদিন আগে এ দুই শিল্পী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আরও তিন শিল্পী মিলে ‘সুপারহেভি’ নামে একটি ব্যান্ডদল গঠন করেন। দলটি তাদের প্রথম অ্যালবামের কাজ করছে। সম্প্রতি মিক জ্যাগার ও এ আর রহমান ‘সত্যমেভ জয়তে’ গানটি একসঙ্গে গেয়েছেন। গত মঙ্গলবার গানটি বাজারে ছাড়া হয়। এ আর রহমান বললেন, ‘ব্রিটিশ সংগীতজ্ঞ ডেভ সু্বয়ার্ট একদিন আমাকে ডেকে বললেন, এ আর, অ্যালবামটিতে তোমার কণ্ঠ আমরা চাই। সঙ্গে ভারতের বিখ্যাত একটা গানও ঢোকাতে হবে। মিক জ্যাগার, জস স্টোন, ড্যামিয়ন মার্লে ও ডেভ স্টুয়ার্টের মতো তারকাদের সঙ্গে কাজটা সফল হলে দারুণ একটা ব্যাপার হবে।’ ওয়েবসাইট।