একই চরিত্রে দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন মঙ্গাপীড়িত এলাকার সাধারণ মানুষ। ধনীদের বাড়িতে ছদ্মবেশে প্রবেশ করে। তাদের বাড়ি থেকে টাকা ও মূল্যবান জিনিস চুরি করে গরিব মানুষের মাঝে বিলিয়ে দেয়। একসময় আবুল হোসেন ধরা পড়ে। কারাগারে যাওয়ার আগে আবুল হোসেন বলে, ‘এক আবুল হোসেন চলে গেলে কী হবে, আরও অনেক আবুল হোসেন আছে।’ এই আবুল হোসেন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। পরে আবুল হোসেন হয়ে আসেন অপূর্ব। চয়নিকা চৌধুরীর লেখা ও পরিচালনায় এই ধারাবাহিক নাটকটির নাম কাগজের ঘর। ২৬ পর্বের এ ধারাবাহিকটির প্রচার শুরু হলো এটিএন বাংলায়।চয়নিকা চৌধুরী বললেন, ‘আবুল হোসেন চরিত্রে একবারে ভিন্ন গেটআপে তৌকীর ও অপূর্বর অভিনয় দর্শকের ভালো লাগবে।’