একই চলচ্চিত্রে তিন চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই চলচ্চিত্রে তিনটি চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ। ছবির নাম জোছনা ছোঁব বলে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘বেদেনী’ গল্পের ছায়া অবলম্বনে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আজাদ কালাম ও মোহাম্মদ নান্টু। ছবিতে শিবব্রত, শম্ভু ও কেষ্ট—এই তিনটি চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ। তিনি বললেন, ‘আমি এ পর্যন্ত কয়েকটি ছবিতে অভিনয় করেছি। তবে এবারই প্রথম একই ছবিতে তিন ধরনের চরিত্রে অভিনয় করেছি। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী।’আরমান পারভেজ প্রথম অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর ছবিতে। এরপর অভিনয় করেছেন মোরশেদুল ইসলামের খেলাঘর, প্রিয়তমেষু ও আমার বন্ধু রাশেদ; কাজী মোরশেদের ঘানি; তানভীর মোকাম্মেলের রাবেয়া এবং রুহুল আমিনের হাসন রাজাতে। জানালেন, ৭ অক্টোবর তিনি আরেকটি নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন, নাম সংগ্রাম। এই ছবির পরিচালক মুনসুর আলী।