একই ছবিতে চাচা-ভাতিজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল রানা অভিনয় করছেন দীর্ঘ চার দশক ধরে, আর বাপ্পারাজ ২৫ বছর। তাঁরা একে অন্যকে চাচা-ভাতিজা বলে ডাকেন। বাপ্পারাজ চাচা সোহেল রানাকে দেখলে সালাম দিয়ে কুশল বিনিময় করতেন। এবারও বাপ্পারাজের সালাম দিতে হচ্ছে, তবে পুলিশের পোশাক পরে ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানাকে। ছবির নাম মোস্ট ওয়েলকাম। বাপ্পা বললেন, ‘সোহেল রানার সঙ্গে অভিনয় করার ইচ্ছা ছিল, এবার তা পূরণ হলো।’ সোহেল রানা বললেন, ‘ব্যাপারটা কিন্তু কখনো ভেবে দেখিনি। এবারই প্রথম আমরা একসঙ্গে অভিনয় করছি।’মোস্ট ওয়েলকাম ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এখানে অভিনয় করেছেন বলিউডের স্নেহা উলাল। আরও আছেন বাংলাদেশের রাজ্জাক, অনন্ত ও বর্ষা।