একই ছবিতে দুই জয়া অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে তারকা আলাপনের অনুষ্ঠান ‘একই বৃন্তে’। আজকের অতিথি পীযূষ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী জয়শ্রী কর। উপস্থাপনা করেছেন সুইটি। পরিচালনা করেছেন সুমন সাহা। কথা হলো জয়শ্রী করের সঙ্গে।এ ধরনের তারকা আলাপন অনুষ্ঠানে স্বামী-স্ত্রী একসঙ্গে কখনো এসেছেন?আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। বিয়ের পরপরই এনটিভিতে একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপর আরও কয়েকটি অনুষ্ঠান করেছি। আজকের অনুষ্ঠানটিতে নাটকের পাশাপাশি আমরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছি। একজন অন্যজনকে মজার মজার প্রশ্ন করেছি। আপনারা দুজন একসঙ্গে কোনো নাটকে অভিনয় করছেন?আকরাম খানের পরিচালনায় ছায়াযুদ্ধ নাটকে আমি পীযূষের শালী হয়েছি। সামনে মাসুম রেজার ম্যাডভাই নাটকেও আমরা শালী-দুলাভাই চরিত্রে অভিনয় করব।আপনি নাকি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন?হ্যাঁ। নাম ‘পানকৌড়ি বাংলাদেশ’। এখন এই প্রতিষ্ঠান থেকে ২৬ পর্বের একটি ধারাবাহিক করছি। এটি লিখেছেন ও পরিচালনা করছেন পীযূষ। নাম পুতুল মানুষ। আমরা দুজন এতে অভিনয়ও করছি। এরই মধ্যে ১০ পর্বের কাজ শেষ হয়েছে। নাটকটি দেখানো হবে এটিএন বাংলায়। এত দিন তো অন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এবার নিজেদের নাটকে কাজ করতে কেমন লাগছে?অদ্ভুত সব অভিজ্ঞতা হচ্ছে। শিল্পীরা যে কীভাবে ভোগাতে পারেন, তা বলে শেষ করা যাবে না। একজন শিল্পীর তো কয়েক দিন কাজ করার পর আর কোনো খবর নেই। ফোন ধরেন না। শেষে তাঁর বদলে অন্যজনকে নিয়ে আবার নতুন করে কাজ করতে হয়েছে। পার্কে খুব সকালে কিছু দৃশ্য ধারণ করতে হবে। দেখা গেল, যাকে এই দৃশ্যের জন্য প্রয়োজন, ওই শিল্পী এসেছেন দুপুর ১২টার সময়। চলচ্চিত্রে নাকি কাজ করছেন?কাজ এখনো শুরু হয়নি। ছবির নাম নিষিদ্ধ লোবান। এতে আমার বিপরীতে থাকছেন এটিএম শামসুজ্জামান। মজার ব্যাপার হলো, এই ছবিতে আমরা দুই জয়া অভিনয় করব। অন্যজন জয়া আহসান। আর মঞ্চনাটক?আমি ঢাকা থিয়েটারে যোগ দিয়েছি বছর দেড়েক হলো। এখন ধাবমান নাটকে কাজ করছি।