একই ছবিতে নিপুণ ও গ্রেসি সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার নায়ক প্রেমজিতের বিপরীতে অভিনয় করবেন ঢাকার নায়িকা নিপুণ। ছবির নাম জন্ম শুধু তোমার জন্য। পরিচালনা করছেন কলকাতার নির্মাতা শঙ্ঘমিত্রা ব্যানার্জি। ছবিতে আরও অভিনয় করবেন বলিউডের নায়িকা গ্রেসি সিং।নিপুণ জানান, ১৮ ফেব্রুয়ারি শুটিংয়ে অংশ নেওয়ার জন্য কলকাতায় যাচ্ছেন তিনি।জানা গেছে, অভিনেতা আহমেদ শরিফের মাধ্যমেই নিপুণের সঙ্গে শঙ্ঘমিত্রার পরিচয় হয়। কদিন আগেই এই পরিচালক ঢাকা ঘুরে গেছেন। যাওয়ার আগে ছবিতে অভিনয়ের ব্যাপারে নিপুণের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছেন।নিপুণ বললেন, ‘ছবির গল্প ভালো লেগেছে। ছবিটাও বড় পরিসরে করা হয়েছে। শুটিং হবে কলকাতাতেই। দেশের কাজগুলো দ্রুত গুছিয়ে নিচ্ছি। যে ছবিগুলোর কাজ কিছু বাকি ছিল, সেগুলোও এরই মধ্যে শেষ করেছি।’