একই ছবিতে মা আর দুই মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইমা, রিয়া ও মুনমুন সেন
রাইমা, রিয়া ও মুনমুন সেন

এবার একই ছবিতে অভিনয় করছেন মা ও দুই মেয়ে। সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন এবং মুনমুনের দুই মেয়ে রাইমা ও রিয়া। ছবির নাম কলকাতা কলিং। তৈরি করছেন পরিচালক মৈনাক ভৌমিক। তিনটি ছোট গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে মায়ের ভূমিকায় মুনমুন এবং মেয়ের ভূমিকায় অভিনয় করছেন রাইমা ও রিয়া।
এর আগে নীল নির্জনে ছবিতে মুনমুন সেন আর রাইমা একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে এবারই প্রথম মা আর দুই মেয়ে একই ছবিতে অভিনয় করছেন। রিয়া বলেন, ‘একই ছবিতে একসঙ্গে তিনজন অভিনয় করব, তা কোনো দিন ভাবিনি। মৈনাক ভৌমিকের জন্যই তা সম্ভব হয়েছে।’
কলকাতা কলিং ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাংলাদেশের অর্ণব।