একই দিনে তিন নাটকে অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি সেই ১৯৭২ সাল থেকে মঞ্চে অভিনয় করছি। কিন্তু একই দিনে পরপর তিনটি নাটকে কখনো অভিনয় করা হয়নি। আর কেউ করেছে কি না, সেটাও আমার জানা নেই। পরে যখন ভেবেছি, তখন নিজের কাছেই এটা আশ্চর্যজনক ঘটনা মনে হয়েছে।’ বললেন মামুনুর রশীদ। ১ মে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আগুনের ডালপালা, সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে চে’র সাইকেল এবং একই মঞ্চে রাত আটটায় শত্রুগণ। মহান মে দিবস উদ্যাপন উপলক্ষে ১২ ঘণ্টার অনুষ্ঠানমালার আয়োজন করে আরণ্যক নাট্যদল। সকালে শহীদ মিনারে নাটক মঞ্চায়ন ছাড়াও ছিল গান ও কবিকণ্ঠে আবৃত্তি, বিকেলে শিল্পকলা একাডেমীর লাউঞ্জে ছিল মে দিবসের গান ও আবৃত্তি এবং রাতে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটক।মামুনুর রশীদ জানান, তিনটি নাটকেই তাঁর সঙ্গে অভিনয় করেছেন রুবলী চৌধুরী।