এটিএন বাংলায় আজ প্রচারিত হবে নাটক জন্মদিন। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন শরাফ আহমেদ। এতে অভিনয় করেছেন দিহান। কথা হলো তাঁর সঙ্গে।‘জন্মদিন’ নাটকের গল্পটি নিয়ে কিছু বলুন।নাটকটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্র—আমি আর মোশাররফ করিম। মোশাররফ ভাই আমার গাড়ির চালক। একই দিনে আমার এবং মোশাররফ ভাইয়ের বাসায় দুটি জন্মদিনের আয়োজন করা হয়েছে। আমি কিন্তু নিজের বাসার অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত। অন্য কোনো দিকে খেয়াল নেই। মোশাররফ ভাইয়ের কথা শোনার মতো সময় নেই, মানে গুরুত্বই দিচ্ছি না। বাস্তবেও একটু খেয়াল করলে দেখবেন, ঘটনাগুলো কিন্তু এ রকমই হয়। গল্পটি তো একটু অন্য ধরনের। এখানে কাজ করতে কেমন লেগেছে?মোশাররফ ভাইয়ের অভিনয় দেখবেন, তিনি দারুণ কাজ করেছেন। পাশাপাশি আমার নিজের অংশগুলোও সমৃদ্ধ করার জন্য তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। সংলাপ বলা থেকে শুরু করে অভিনয়—নতুন কিছু যোগ করার চেষ্টা করেছেন। আশা করছি, দর্শক আজ একটি ভালো নাটক উপভোগ করবেন।আরটিভির ‘অলসপুর’ নাটকে আপনি একেবারে পাল্টে গেলেন?স্বামী যত দিন আমার বাবার বাড়িতে ছিলেন, তত দিন তাঁর মুখে কোনো আওয়াজ ছিল না। যা বলেছি, তা-ই মেনে নিয়েছেন। কিন্তু এখন নিজের গ্রামে পা রেখেই তাঁর আসল রূপ বেরিয়েছে। এখন আমার ঝগড়াটে স্বভাব পাল্টে গেছে আর স্বামীর সে কী ভয়ংকর রূপ!নতুন কোনো ধারাবাহিকে কাজ করেছেন?জাদুর শহর, পরিচালক নুরুল আলম আতিক। এই নাটকে আমি বাটিতে করে বিভিন্ন অফিসে খাবার সরবরাহ করি।