একই নাটকে তিন চরিত্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক দিনে চারটি চরিত্রে অভিনয় করা সত্যিই খুব কঠিন। তবুও টেলিছবিটিতে কাজ করে খুবই ভালো লেগেছে।’ বললেন মামুনুর রশীদ। তুফান আলীর ভূত টেলিছবিতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি।জানালেন, তিতুমীর, নবাব সিরাজদ্দৌলা ও ঈশা খাঁর চরিত্রে দেখা যাবে তাঁকে।মামুনুর রশীদ জানালেন, গল্পে তুফান আলী ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা। জনগণকে সংগঠিত করার জন্য, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন অভিনয়কে। গড়ে তুলেছিলেন তুফান অপেরা। এই তুফান অপেরা নিয়েই তুফান আলীর ভূত।টেলিছবিটির কাহিনি, চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন তানভীর হোসেন। স্বাধীনতা দিবসে টেলিছবিটি এটিএন বাংলায় প্রচারিত হবে।