একই নাটকে পুরো পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু— দুজনই নাটক নির্মাণের সঙ্গে জড়িত। বছর পাঁচেক আগে এই দম্পতি কামরুজ্জামান কামুর স্ক্রিপ্ট রাইটার-এ অভিনয় করেছিলেন। এবার এই নির্মাতা-দম্পতির সঙ্গে আছে তাঁদের দুই সন্তান ঋত্বিক সাধু ও ওম শান্তি। নাটকটির নাম একটি ক্ষুদ্র পুরাতন গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘একটি ক্ষুদ্র পুরাতন গল্প’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।নাটকটিতে আতিক অভিনয় করেছেন একজন লেখকের ভূমিকায়, আর শুকু এবং তাঁদের দুই সন্তান ঋত্বিক সাধু এবং ওম শান্তির চরিত্র পর্যটকের। মাতিয়া বানু শুকু বলেন, ‘এটাকে আসলে অভিনয় বলা ঠিক না। মাত্র কয়েকটি দৃশ্যের জন্য নাটকে পুরো পরিবার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। বলতে পারেন, সবাই মিলে মজা করেছি।’ মাছরাঙা চ্যানেলের জন্য রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের ১৩টি গল্প নিয়ে নাটক তৈরি করেছেন আতিক। এ মাসেই এখানে দেখানো হবে একটি ক্ষুদ্র পুরাতন গল্প।